ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে টিসিবির তেল বাইরে বিক্রির চেষ্টা, ডিলারকে জরিমানা

    বরিশালে টিসিবির তেল বাইরে বিক্রির চেষ্টা, ডিলারকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে টিসিবির গ্রাহকদের জন্য নির্ধারিত বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেলের বোতলের সিল তুলে বাইরে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টাকালে এক ডিলারকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে ওই ৫১ লিটার তেল জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

    জানা গেছে, তেলের বোতলগুলো বিক্রির কথা ছিল টিসিবির কার্ডধারি গ্রাহকদের মধ্যে। কিন্তু সেই তেল গ্রাহকদের না দিয়ে উল্টো টিসিবির সিল তুলে প্রস্তুত করা হয় বেশি দামে বিক্রির জন্য।

    শনিবার (০৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বিএম কলেজ এলাকার টিপু এন্টারপ্রাইজে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন ব্রান্ডের বোতলজাত ৫১ লিটার সয়াবিন তেল টিসিবির সিল কাটা অবস্থায় উদ্ধার করা হয়।

    অভিযুক্ত দোকান মালিক ও টিসিবির ডিলার আরিফুর রহমান জানান, নগরীর ২০ নম্বর ওয়ার্ডের টিসিবির ডিলার তিনি। যে তেলের বোতলগুলো বিক্রি হয়নি সেগুলোর সিল ভুল বসত কেটেছে তার কর্মচারী। বাইরে বেশিদামে বিক্রির জন্য এমন কাণ্ড ঘটানো হয়নি বলেও দাবি তার।

    এদিকে টিসিবির পণ্য নিয়ে ডিলারদের এমন কাণ্ডে ক্ষুব্ধ গ্রাহকরা। বাজার মনিটরিং বাড়ানোর দাবি তাদের।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অতিরিক্ত মুনাফা আশায় এমন কাণ্ড ঘটিয়েছে দোকানদার। বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেল জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এছাড়া টিসিবির সঙ্গে কথা বলে ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এ কর্মকর্তা।

    উল্লেখ্য, বরিশাল নগরীতে টিসিবির ডিলার আছে ১১১ জন। এসব ডিলারদের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৯০ হাজার কার্ডধারি গ্রাহককে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ