ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন 

     সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। 

    এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার জাকির  হোসেন মজুমদার, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার জনাব ত. ম রোকনুজ্জামান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ।

    প্রশিক্ষণ কোর্সে বিএমপি কমিশনার জিহাদুল কবির প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও তদন্তের সার্বিক মানোন্নয়নের জন্য মামলা তদন্তে ত্রুটি বিচ্যুতি সমূহ, মামলা তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য প্রদান ও জেরায় ভূলত্রুটি পরিলক্ষিত হয়  সে সংক্রান্তে বিশদ আলোচনা  এবং সিডিএমএস মামলা এন্ট্রি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ