ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • হিজলায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    হিজলায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলায় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময়  হিজলা প্রেসক্লাবের হলরুমে হিজলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর হিজলা প্রতিনিধি দেলোয়ার হোসেনের  উদ্যেগে এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার।

    এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, এশিয়ান টিভির প্রতিনিধি মিলন সরদার সহ আরো অনেকে।

    এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাষ সৈনিক নায়ে আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মহিউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুমনুর রহমান সোহাগ। প্রতিষ্ঠাবাষির্কীতে উপজেলার বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইনের পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা দৈনিক যুগান্তর পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ