ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • লালমোহনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    লালমোহনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার বিকেলে লালমোহন প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। 

    দৈনিক যুগান্তরের লালমোহন প্রতিনিধি মো. জসিম জনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এসএম মাহবুব-উল-আলম, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, পৌরসভা কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শাহীন আলম মাকসুদ প্রমুখ। 

    এসময় বক্তারা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বলেন, দেশের সংবাদ পত্রের জগতে যুগান্তর শুরু থেকেই ব্যক্তি -গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে থেকে দাপটের সঙ্গে টিকে আছে। ভবিষ্যতেও যুগান্তর সত্য সংবাদ প্রকাশে তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ