ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বাকেরগঞ্জে আগুনে ১৪ দোকান-ঘর পুড়ে ছাই

    বাকেরগঞ্জে আগুনে ১৪ দোকান-ঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান ও পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এ এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার অধিক সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

    তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম।

    তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সঙ্গে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট মিলে সকাল ছয়টার দিকে পুরোপুরি আগুন নেভানের কাজটি শেষ করি।

    তিনি বলেন, আগুনে বাজারের নয়টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর আমরা পাইনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

    নিয়ামতি বাজারের বাসিন্দা জাকির হোসেন জানান, আগুনে বাজারের বেকারি ব্যবসায়ী কমল সাহার দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটরের দোকান, লাভলু খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটারের দোকান, ইন্দ্রজিৎ কর্মকারের দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান, অশোক কুমারের ডেকরেটরের দোকানসহ মোট নয়টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক যায় এবং ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ