ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‘যার নেক আমল যত বেশি হবে আল্লাহ তায়ালার কাছে তার সম্মান ও মর্যাদা তত বেশি হবে’

    ‘যার নেক আমল যত বেশি হবে আল্লাহ তায়ালার কাছে তার সম্মান ও মর্যাদা তত বেশি হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহেব্বুল্লাহ বলেছেন, পরকালীন জীবনে জান্নাত লাভের জন্য ঈমান ও নেক আমল আবশ্যক। যার নেক আমল যত বেশি হবে আল্লাহ তায়ালার কাছে তার সম্মান ও মর্যাদা তত বেশি হবে।

     এ জন্যই সাহাবায়ে কেরাম (রা.) নেক আমলের ক্ষেত্রে পরস্পরে প্রতিযোগিতা করতেন। হাশরের মাঠে মানুষের নেক আমল ও বদ আমল মিজানের পাল্লায় ওজন করা হবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে সুখে ও শান্তিতে থাকবে। আর যার নেক আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। 

     বৃহস্পতিবার ছারছীনা দরবার শরীফে ৩৪ তম ঈছালে ছওয়াব মাহফিলের শেষ দিন বাদ মাগরীব তা’লীম প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, নেক আমল কবুল হওয়ার প্রধান শর্ত হলো আক্বীদা সহিহ হওয়া। যার আক্বীদা সহিহ নয় এবং যার মধ্যে ঈমান পরিপন্থী বিশ্বাস অর্থাৎ কুফর, শিরক ও নিফাক থাকবে তার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না এবং পরকালে তা কোনো কাজে আসবে না। 

    সুতরাং আমাদেরকে একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই নেক আমল করতে হবে এবং সব আমল সুন্নাত তরিকায় করতে হবে। তা হলে আশা করা যায়, আল্লাহ তায়ালা আমাদের নেক আমল কবুল করে জান্নাত দান করবেন। পরকালীন জীবনে জান্নাত লাভের জন্য ঈমান ও নেক আমল আবশ্যক। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ