ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সুভাষ রায় 

    শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সুভাষ রায় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ রায়। বৃহস্পতিবার বিকেল ৪টায় স্কুলের সভাকক্ষে ব্যালটের মাধ্যমে সম্পূর্ন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন। 

    ভোট গণনা শেষে সুভাষ রায় ৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মাখম লাল রায় পেয়েছেন ৩ ভোট। 

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শরীফ, কার্যনির্বাহী সদস্য সরদার সোহেল, সদস্য সৈয়দ জাহিদ আলম, সদস্য আহাদ হোসেন সুমন, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ