ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মুলাদী আলরাজী স্কুলে পিঠা উৎসব পালিত

    মুলাদী আলরাজী স্কুলে পিঠা উৎসব পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী উপজেলায় আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে  বৃহস্পতিবার  পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে এবং শিক্ষার্থীদের পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

    উৎসবে অংশগ্রহণকারি ১২টি স্টলে চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, পাক্কান পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, পাকন পিঠা, ঝাল পিঠাসহ ৯০ প্রকারের বাহারী রকমের পিঠা সাজিয়ে রাখা হয়। পিঠা উৎসবে আশা দর্শনার্থীরা এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য স্কুলের অধ্যক্ষ আব্দুল আহাদসহ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে।

    আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল আহাদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার  রেজাউল করিম। 

    বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সোলাইমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ হোসেন, স্কুলের উপদেষ্টা নজিবুর রহমান ভূঁইয়া কামাল, প্রোভাষক ইকবাল হোসেন, স্কুলের পরিচালক আ. মোতালেব ও কবি সাহিত্যিক আতিকুর রহমান মিরন।

    গ্রামবাংলা থেকে বিভিন্ন ধরনের পিঠা হারিয়ে যাওয়ায় আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুল এই প্রথম পিঠা উৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার হাজার হাজার জনগণের মাঝে পুরানো ঐতিহ্য তুলে ধরার জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ