ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ক্রিকেট খেলা নিয়ে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৭

     ক্রিকেট খেলা নিয়ে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ক্রিকেট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তাঙ্গন মাঠে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের বন্দর থানার এসআই মো. আরিফ জানিয়েছেন।

    আহতরা হলেন - জহিরুল ইসলাম, দুর্জয়, পলক, মুন্না, হৃদয় ও আরমান।

    হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মিরাজ মোল্লা বলেন, আহত অবস্থায় সাতজন ভর্তি হয়েছেন। তারা হাসপাতালের সার্জারি-২ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

    বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থীরা ক্রিকেট খেলছিলেন। খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারি করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। সম্পূর্ণ ইগোটিক প্রবলেবে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। 

    পরে অন্যান্য শিক্ষার্থী ও দুই বিভাগের শিক্ষকদের নিয়ে প্রক্টর অফিসে বসেছি। সেখানে দুই বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে তারা কোনো ধরনের সমস্যা করবে না বলে মুচলেকা দিয়েছে। যদি ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ