ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

     সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
    গ্রেফতার চার আসামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বর্তমান চেয়ারম্যানসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এ ঘটনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) নিহতের স্ত্রী মালা মন্ডল হত্যা মামলা করেন।

    গ্রেফতারকৃতরা হচ্ছেন আটঘর কুড়িয়ানার বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষম হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম। তারা সকলে নেছারাবাদের সংগীতকাঠী গ্রামের বাসিন্দা।

    বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮-এর সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল কাজী জুবায়ের আলম শোভন জানিয়েছেন, ঘটনার পর থেকে র‌্যাব-৮ ছায়াতদন্ত শুরু করে। 

    বিশেষ গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হন। এরপর আজ সকালে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। আসামিদের পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
    প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য বাড়ি থেকে বের হন। 

    কুড়িয়ানা বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা শেখরকে হত্যার উদ্দেশে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পূর্ববিরোধের জের ধরে বর্তমান চেয়ারম্যান মিঠুনের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ