ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ১ বছরের সাজা এড়াতে পলাতক ২৭ বছর, অবশেষে ধরা

    ১ বছরের সাজা এড়াতে পলাতক ২৭ বছর, অবশেষে ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পর যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতার আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

    র‌্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। 

    পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তাকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আলমগীরকে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ