ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কাউখালীতে চালককে হত্যা করে ভ্যান চুরি মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

     কাউখালীতে চালককে হত্যা করে ভ্যান চুরি মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে চালককে হত্যা করে ভ্যান চুরির ঘটনায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাইদুল ইসলাম মোল্লা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামের আকরাম মোল্লার ছেলে। 

    একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল ও পল্টু কুমার দাস পল্টন। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 


    মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম ৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আ. ছালেক সরদারের বাড়ির পেছনে একই গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের পানের বরজের পশ্চিম পাশের বেড়ের (নালা) পানিতে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    এ সময় মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই কাউখালী থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

    পরে এ ঘটনায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি কাউখালী থানা পুলিশের এসআই মো. জলিল আহম্মেদ ৪জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, অজ্ঞাত ওই মরদেহ মিজান শেখ মানিক নামের এক ব্যক্তির। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। 

    ঘটনার ২ দিন আগে অর্থাৎ ২০১৭ সালের ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিরা মিজান শেখ মানিককে কৌশলে ঘটনাস্থলে নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ বেড়ের পানিতে ফেলে দেয় এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। 

    আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন। আসামিদের মধ্যে পল্টু কুমার দাস পল্টন পলাতক রয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ