ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নেছারাবাদে চেয়ারম্যানের হামলায় চেয়ারম্যান নিহত

    নেছারাবাদে চেয়ারম্যানের হামলায় চেয়ারম্যান নিহত
    নিহত শেখর কুমার সিকদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার নিহত হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত শেখর কুমার সিকদার উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা গ্রামের সুপ্রসন্ন সিকদারের পুত্র। 

    বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান। নিহত শেখর কুমার সিকদারের ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম কার্ডের উপরে লেখা হয়নি। 

    একারণে ক্ষিপ্ত হয়ে তিনিসহ তার বাহিনী কুড়িয়ানা বাজারে বসে তার ভাইকে নির্মমভাবে পিটিয়েছে। তাদের পিটুনিতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রতক্ষ্যদর্শী গকুল হালদার বলেন, ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। সে নির্বাচনে মিঠুন চেয়ারম্যান বা তার কোন অনুগত লোক নির্বাচিত হয়নি। 

    ঘটনার দিন সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, তার অনুগত শংকর হালদার, মনি হালদার, পংকজ ও সন্তোষ শেখরের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পিছন থেকে শংকরের ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়ে। 

    নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ বলা যাবে। অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার জানান, তিনি শেখর কুমার সিকদারের কাছে পাঁচ লাখ টাকা পেতেন। 

    মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চাইছিলাম। এতে একটু কথার কাটাকাটি হয়েছিল। শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো অন্য কোন কারনে মারা যেতে পারেন। 

    পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ