ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদী সংলগ্ন মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আইন  অনুষদের ডিন সুপ্রভাত হালদার, রেজিস্ট্রার  মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর । 

    শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী একটা বিষয়। খেলাধুলাসহ যেকোন সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনের খোরাক জোগায়। এগুলো শিক্ষার্থীদের মনের জোড়কে বৃদ্ধি করতে সহায়তা করে। এসময় তিনি খেলাধুলাসহ যেকোন প্রয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

    টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে ইংরেজি ও কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এবারের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৫টি বিভাগ এবং ছাত্রী ইভেন্টে ২২ টি বিভাগ অংশগ্রহণ করবে। আগামী ০৪ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ