ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মাদক সেবন করে কুয়াকাটায় ব্যবসায়ীদের মারধর, ববি’র ৩ শিক্ষার্থী আটক

     মাদক সেবন করে কুয়াকাটায় ব্যবসায়ীদের মারধর, ববি’র ৩ শিক্ষার্থী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদকাসক্ত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের মারধরের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। 

    গতকাল শনিবার বিকেলে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সি-বিচের পশ্চিম পাশে ৭-৮ জন যুবক নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটক এবং স্থানীয়দের বিরক্তি করছিলেন। 

    পরে স্থানীয়রা নিষেধ করলে তাদের মারধর করেন। পরে ট্যুরিস্ট পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হলে তাদের উদ্দেশ্য করে গালাগালি করে ওই শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মহিপুর থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা করেন।

    তারা হলেন, মাগুরার মোহাম্মদপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে এবিএম মুশফিকুর রহমান সজল (২৭), বরিশাল নগরীর মজিবুর রহমানের ছেলে আমিনুল ইসলাম মুন্না (২৭) ও একই এলাকার লাবলু মিয়ার ছেলে ফাহিম হোসেন (২৪)। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাচনাইন পারভেজ বলেন, আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ