ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • আইনজীবী একেএম দেলোয়ার হোসেনের ইন্তেকাল 

    আইনজীবী একেএম দেলোয়ার হোসেনের ইন্তেকাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া উপজেলা আইনজীবী কল্যান সমিতির সাবেক সভাপতি আলহাজ এ,কে,এম, দেলোয়ার হোসেন বার্ধক্য জনিত কারনে রোববার বেলা পৌনে ১২ টায় পৌরসভার সবুজবাগ নিজ বাসভবনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

    তিনি ১৯৪৫ সালের ১২ ফেব্রুয়ারী কলাপাড়া উপজেলার ১০ নম্বর দিগর- বালিয়াতলী গ্রামে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ১৯৭৯ সালের ১৮ এপ্রিল এল,এল,এম, ডিগ্রি অর্জন করে ১৯৭৯ সালের ৪ জুন জেলা আইনজীবী সমিতির, পটুয়াখালী সদস্য পথ লাভ করেন। 

    সেই থেকে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যু কালে এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। 

    দ্বিতীয় নামাজে জানাজা দ্বিগর বালিয়াতলী বড়জামে মসজিদ প্রাঙ্গণে দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    এ্যাডভোকেট একেএম দেলোয়ার হোসেনের  মৃত্যুতে গভীর শোক জানিয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মহিববুর রহমান মহিব, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউনুছ আলী মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন মঞ্জু মৃধা, কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি শ্রী নাথুরাম ভৌমিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, কলাপাড়া উপজেলা আইনজীবী সহকারী কল্যান সমিতির সভাপতি আবদুল হাই হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুল হক হাওলাদার, সাবেক সভাপতি এনামুল হক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস,এম,মোশাররফ হোসেন, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমুখ। তারা  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ