ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা বরিশাল বিভাগে ‍এবার কোরবানির পশুর চাহিদা ৪ লাখ ৭৮৩টি
  • বরিশালে নারীর সাহসিকতায় ছিনতাইকারী আটক 

    বরিশালে নারীর সাহসিকতায় ছিনতাইকারী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে সোহান (২২) নামের এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে পুলিশে দিল ভুক্তোভোগী এক নারী। এসময় তার সাথে থাকা এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। ওই নারীর কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীরা। 

    পাশাপাশি তার সাহসিকতার প্রশংসা করেছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৭ টার দিকে নগরীর সদর রোডস্থ ল্যাব এইড ডায়াগনস্টিকের সামনে এ ঘটনা ঘটে। আটক সোহান নগরীর ১৯ নম্বর ওয়ার্ডস্থ নতুন বাজার এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে ভুক্তোভোগী হলেন মুলাদির চর কমিশনার গ্রামের আবুল কালামের স্ত্রী ইসরাত জাহান মনি।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- ইসরাত জাহান মনি তার অসুস্থ মাকে নিয়ে বরিশালে ডাক্তার দেখাতে আসেন। পৌনে ৭ টার দিকে নগরীর সদর রোডস্থ ল্যাব এইড ডায়াগনস্টিকের সামনে আসলে তাকে টার্গেট করে দুই যুবক তার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করেন। 

    বিষয়টি টের পেয়ে তিনি তাৎক্ষনিক ছিনতাইকারী সোহানের হাত ধরে ফেলেন। এ সময় সোহানের সাথে থাকা এক সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কনস্টেবল কালামের হাতে সোহানকে তুলে দেন। 

    কালাম বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে এএসআই দ্বীন ইসলাম এসে তাকে আটক করেন। এ সময় আশাপাশের স্থানীয় জনতা নারীর এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তার সাহসিকতার প্রশংসা করেছেন।

    এ বিষয়ে ভুক্তোভোগী ইসরাত জাহান মনি বলেন- আমি আমার অসুস্থ মাকে নিয়ে বরিশালে ডাক্তার দেখাতে আসি। ল্যাব এইড ডায়াগনস্টিকের সামনে আসলে দুই যুবক আমার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করেন। বিষয়টি টের পেয়ে আমি একজন ছিনতাইকারীকে ধরে ফেলি। তখন তার সাথে থাকা এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

    এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এএসআই দ্বীন ইসলাম বলেন, এক নারী সোহান নামের এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে থানায় খবর দেন। পরে গিয়ে আমরা তাকে আটক করি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ