ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইট ভাটাকে জরিমানা

    মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইট ভাটাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুইটি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন।

    এসময়  ইটভাটার মালিক উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মোস্তাফিজুর রহমানকে ২ লাখ টাকা, একই ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ মেম্বরকে ১ লাখ টাকা ও বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের আলী হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, তিনটি অবৈধ ইটের পাজা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও পাজা বিনষ্ট করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ