ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বরিশাল বিএনপি

    একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বরিশাল বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বরিশাল বিএনপি।

    শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে বরিশাল মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্ব ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় মিছিলের আগে নেতাকর্মীরা সমাবেশ করেন। এতে ‘বিরোধীদলীয় নেতাকর্মীদের জেলে পুরে আন্দোলন দমানো যাবে না’ বলে হুঁশিয়ারি দেন তারা।

    সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, স্বৈরাচারী ক্ষমতা ব্যবহার করে, বিরোধীদলীয় নেতাকর্মীদের জেলহাজতে ভরে কোনোদিন আন্দোলন দমিয়ে রাখা যায়নি, যাবেও না। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। আন্দোলন চলছে চলবে যতদিন পর্যন্ত এই ১০ শতাংশ ভোটের সরকারের পতন না হবে।

    সমাবেশ শেষে বিএনপির কালো পতাকা মিছিলটি গির্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

    সমাবেশে বিলকিস ছাড়াও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক (আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ