ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

    বাউফলে ছয় জুয়াড়ি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। ওই সময় জুয়াড় আসর থেকে নগদ ২০ হাজার ৯৮০ টাকা ও তাস জব্দ করা হয়।

    জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ শনিবার সকালে ওই ছয় জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার জুয়াড়িরা হলেন উপজেলার কালাইয়া গ্রামের বদু দাসের ছেলে কিশোর দাস (২৫),দাসপাড়া গ্রামের আজাহার প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন (৪২), দুলাল মালকারের ছেলে মো. নুরুন্নবী (৩৮),কাঞ্চন সরদারের ছেলে মো. মো. বাবুল সরদার (৩৬) ও মো. শাহজাহান মুন্সির ছেলে মো. বাহাদুর (৩৬) এবং নওমালা গ্রামের মো. আমির হোসেন পঞ্চায়েতের ছেলে মো. জুলহাস পাঞ্চায়েত (৩৭)।

    পুলিশ সূত্রে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা কলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে দাসপাড়া এলাকায় উপপরিদর্শক (এসআই) মো. ইমরান খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।  দাসপাড়া গ্রামের বাবুল আকনের খেতের মধ্যে প্রকাশ্যে জুয়া খেলছিলেন ওই ছয় জুয়াড়ি। সন্ধ্যা ছয়টার দিকে তাঁদেরকে হাতে-নাতে পুলিশ আটক করে এবং নগদ টাকা ও তাস জব্দ করে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাঁরা পেশাদার জুয়াড়ি।তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ