ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

    যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ। শুক্রবার আমেরিকানদের ১২১ রানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। 

    আগে ব্যাটিংয়ে নেমে আরিফুলের সেঞ্চুরিতে ২৯১ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। তারপর রাব্বির দারুণ বোলিংয়ে আমেরিকানদের ১৭০ রানে গুটিয়ে দিয়ে জয় নিশ্চিত করে তারা।


    ১১ রানে ওপেনিং জুটি ভেঙে যায় যুক্তরাষ্ট্রের। প্রণব ছেত্তিপালায়ামের সঙ্গে সিদ্ধার্থ কাপ্পা ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন। সিদ্ধার্থকে (১৮) ফিরিয়ে এই জুটি ভেঙে দেন আরিফুল। একই ধারাবাহিকতায় ১১২ রানে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। প্রণব ৯০ বলে ৮ চারে সর্বোচ্চ ৫৭ রান করেন।


    উৎকর্ষ শ্রীবাস্তব ও অমোঘ আরেপাল্লি শেষ প্রতিরোধ গড়েন। তাদের ৪১ রানের জুটি ভেঙে দেন রাব্বি। বাংলাদেশি অধিনায়ক পরের ওভারেও নেন আরেকটি উইকেট। ৪৪তম ওভারে জোড়া আঘাত হানেন রাব্বি। খুশ ভালালাকে ফিরিয়ে ১৭০ রানে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে দেন ইকবাল হোসেন ইমন।

    ১০ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন রাব্বি। 


    যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এমন সমীকরণ নিয়েই শুক্রবার মাঠে নেমেছে তারা। আগে ব্যাটিং করতে নেমে আরিফুল ইসলামের দারুণ সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। 

    ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৯ রানেই আদিল বিন সিদ্দিক সাজঘরে ফেরেন। এরপর অবশ্য আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩৮ রানের জুটির পর শিবলি ব্যক্তিগত ২৭ রানে আউট হন। সঙ্গীকে হারিয়ে রিজওয়ান বেশিক্ষণ টিকতে পারেননি। ৪০ বলে ২ চারে ৩৫ রান করে আউট হন তিনি।

    এরপর চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও আহরার আমিন মিলে ১২২ রানের জুটি গড়ে দলের স্কোরকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যেতে ভূমিকা রাখেন। ৪২তম ওভারের শেষ বলে আহরার ব্যক্তিগত ৪৪ রানে আরিন নাদকার্নির বলে সাজঘরে ফেরেন। ততক্ষণে অবশ্য সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান আরিফুল। 

    আগের যুব বিশ্বকাপে টানা সেঞ্চুরি করা আরিফুল আরেকবার তিন অঙ্কের ঘরে পৌঁছান। তবে শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেননি। ১০৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। ১০৩ বলে ৯ চারে অভিজ্ঞ এই ব্যাটার নিজের ইনিংসটি সাজান। 

    এরপর শিহাব জেমস (৩১) ও শেখ পারভেজ জীবনের বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশ তিনশর কাছাকাছি পৌঁছায়।

    যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে আর্য গর্গ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নাদকার্নি নিয়েছেন দুটি উইকেট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ