ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে গেলেন শিক্ষার্থী

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে গেলেন শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একটি ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার ডান পা, দুই হাত এবং ঘাড় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে (রেজিস্ট্রার বিল্ডিং) এ ঘটনা ঘটে।


    আহত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনিক ভবনের তিন তলার রেলিংয়ে বসে পড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিংয়ে বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পড়ে গেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি আমরা। এছাড়া সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যেন কেউ অযথা বহুতল ভবনের রেলিংয়ের পাশে অবস্থান না করে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করে।

    ভবনের রেলিংগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ভবনগুলোর রেলিং আরও সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য স্যার। একইসঙ্গে আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আমরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ