ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় সার কারখানা-এলএনজি টার্মিনাল করতে চান শিল্পমন্ত্রী

     ভোলায় সার কারখানা-এলএনজি টার্মিনাল করতে চান শিল্পমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এখানে এলএনজি টার্মিনাল, নৌবন্দরসহ বড় কিছু করতে চান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলায় সার কারখানা স্থাপনের জন্য ভেদুরিয়া, ইলিশাসহ সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন শেষে এমন পরিকল্পনার কথা জানান তিনি।

    এসময় মন্ত্রী বলেন, ভোলাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এখানে প্রচুর গ্যাস আছে। কৃষির জন্য জন্য অনেক সার আমদানি করতে হয়। আমরা ফিজিবিলিটি (সম্ভাব্যতা) যাচাই করে দেখব, কতটা আমাদের পক্ষে সম্ভব। ৩০ বছরের জন্য পরিকল্পনা করতে হবে। পোর্ট সিটি ও এলএনজি টার্মিনাল করার সম্ভবনা রয়েছে। আমার আশাবাদী, ভোলায় বড় কিছু করতে পারব।  

    তিনি আরও বলেন, আমরা সার কারখানা করে সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে বিদেশ থেকে আর সার আনতে হবে না। আমরা গিয়ে পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করব।

    এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।  

    এর আগে মন্ত্রী ভোলায় শেলটেক সিরামিক ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ