ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • বরিশাল নগরীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

     বরিশাল নগরীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
    ডিবির অভিযানে গ্রেফতারকৃতরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরী থেকে মাদকসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আল আমিন মল্লিক (৩৪),  মোঃ নাইম হাওলাদার ও ফয়সাল হোসেন মিলন (২৯)। পৃথক অভিযানে উল্লেখিতদের গ্রেফতার করা হয়।


    বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানায়, ৭ এপ্রিল দিবাগত রাতে নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২৪নং ওয়ার্ডের অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

     

    একপর্যায়ে সেখান থেকে রুপাতলী মল্লিক ভিলা বুড়িবাড়ি গাউছিয়া সড়ক এলাকার কাঞ্চন মল্লিক এর ছেলে মোঃ আল আমিন মল্লিক কে ৫০ পিস ইয়াবা এবং কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ কারিকর বিড়ি ব্রাঞ্চ কবি নজরুল সড়কের নাপিতপাড়া ভাড়াটিয়া ঝালকাঠি জেলা নলছিটি থানাধীন গাজী বাড়ি মুক্কিয়া বাজারের মোহ জামাল হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদার কে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন ডিবি পুলিশের সদস্যরা।

     


    অপর এক অভিযানে ৭ এপ্রিল বিকেলে এয়ারপোর্ট থানাধীন ২নং কাশিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড লাকুটিয়ার বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের ছেলে ফয়সাল হোসেন মিলন (২৯) কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।


    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ