ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে ৬ দফা দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ

    বরিশালে ৬ দফা দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষাক্রম ২০২১ স্থগিত, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানো, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে বরিশালে ছাত্র সমাবেশ এবং লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে বুধবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী ও মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। বক্তারা ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


    এর আগে, একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে ছাত্রফন্টের একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ