ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কলাপাড়ায় ২০ কেজির কোরাল বিক্রি হলো ২১ হাজারে

    কলাপাড়ায় ২০ কেজির কোরাল বিক্রি হলো ২১ হাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ টাকায়। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাকিল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

    বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে কুয়াকাটার মেয়র বাজারে নিয়ে গেলে শাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।


    জেলে সাকিল মাঝি জানান, গতকাল আমরা সাগরে বলেশ্বর মোহনা সংলগ্ন এলাকায় জাল ফেললে অন্যান্য আরও অনেক মাছের সঙ্গে এই বড় কোরাল মাছটি ধরা পড়ে। সচরাচর এত বড় কোরাল তেমন একটা পাওয়া যায় না। তবে চার বছর আগে এই রকম একটা বড় মাছ পেয়েছিলাম।

    আড়ৎদার মো. আলমগীর বলেন, জেলে সাকিল মাঝি আমাদের আড়তে মাছটি নিয়ে এলে ডাকের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়ৎদার মো. শাহাবুদ্দিন ফরাজি।


    ফরাজি ফিসের আড়ৎদার মো. শাহাবুদ্দিন ফরাজি বলেন, আমাদের কাছে সব সময় বড় মাছের অর্ডার থাকে। তাই মাছটি ১০৫০ টাকা কেজি দরে আমি কিনেছি। মাছটি ১৩০০ টাকা কেজি দরে এখন বিক্রি করবো। এলাকায় বিক্রি না হলে মাছটি ঢাকায় পাঠাবো। আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বড় কোরাল সব সময় তেমন একটা পাওয়া যায় না। তবে সাগর-নদীর মোহনায় সব সময়ই কমবেশি বড় কোরাল পাওয়া যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ