ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে বাসের সঙ্গে চেয়ারম্যানের জিপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

     বরিশালে বাসের সঙ্গে চেয়ারম্যানের জিপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

    এতে জিপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন।


    বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

    আহতরা হলেন - কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম ও বাসের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম আক্তার।

    বন্দর থানার ওসি মুকুল জানান, উপজেলা চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশ্যে যাচ্ছিল জিসান আরিয়ান পরিবহনের একটি বাস। কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছাকাছি এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহন হন। আহত সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ওসি আরও জানান, যতটুকু পর্যবেক্ষণ করেছি। তাতে গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

    ঘটনাস্থলে থাকা বন্দর থানার এসআই তোফায়েল আহম্মেদ জানান, ঘটনার পর যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বাস ও জিপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ