ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: এসএম জাকির হোসেন

    আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: এসএম জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম জাকির হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে।  মঙ্গলবার সকালে সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

    কলেজের অধ্যক্ষ মসিউর রহমানের সভাপতিত্বে উপাধ্যক্ষ আনোয়ার হকসহ কলেজের অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় এসএম জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দ‍ুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে এদেশ আরও এগিয়ে যাবে।


    তিনি আরো বলেন, যারা ব্যবসা করছেন তারা শুধু পকেটে টাকা না ভরে তাদের উচিত দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করা। 
    আমাদের সমাজের সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি শিক্ষার্থীদের জন্য কাজ করি তাহলে শিক্ষাঙ্গণে আর কোন সমস্যা থাকার কথা না।


    মতবিনিময় সভায় বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এইচ আর হীরা সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান এবং প্রাত্তন ছাত্ররা উপস্থিত ছিলনে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ