ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • লালমোহনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন 

    লালমোহনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে আইসিটি মন্ত্রণালয়ের অধিনে অসহায় ছেলে-মেয়েদের আত্মকর্মসংস্থান উন্নয়নের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

    মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে লালমোহন উত্তর বাজার স্মার্ট কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং ট্রেনিং সেন্টারে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। 

    লালমোহন পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি। এসময় বিভিন্ন প্রশিক্ষণার্ধীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

    আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্ম হবে স্মার্ট প্রজন্ম। স্মার্ট প্রজন্মে হতে হলে অবশ্যই কম্পিউটারের উপর ব্যাপক ধারণা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন বিভিন্ন উৎস হতে ইনকাম করছে। 

    উল্লেখ্য ১ মাস মেয়াদী মোট ৬টি ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী থাকবে ২০ জন করে।
     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ