ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • এমপি শাওনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া 

    এমপি শাওনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর মা হোসনে আরা বেগমের রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার হলরুমে এই কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, প্যানেল মেয়র কাউন্সিলর সাইফুল কবির, ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীনসহ অরো অনেকে। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা মো. আওয়াল। 

    উল্লেখ্য গত রোববার রাতে এমপি শাওনের মা হোসনে আরা বেগম গুরুতর অসুস্থ  হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ