ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা
    নাহিদা আক্তার। ছবি : বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। গত বছরটা দারুণ গেছে এই বাঁহাতি স্পিনারের। সেটারই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী নাহিদা।

    সব মিলিয়ে ১১ ওয়ানডে খেলেছিলেন নাহিদা। উইকেট নেন ২০টি। যেটি গত বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। আইসিসির ২০২৩ সালের মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের দুজন।

    আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে জায়গা পেয়েছেন।
    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল :ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (শ্রীলংকা, অধিনায়ক), এলিস পেরি (অস্ট্রেলিয়া), এমেলিয়া কার (নিউজিল্যান্ড), বেথ মুনি (উইকেট কিপার, অস্ট্রেলিয়া), ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডেনার ( অস্ট্রেলিয়া), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক ( দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড) ও নাহিদা আক্তার (বাংলাদেশ)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ