ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • উজিরপুরের ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মস‍াতের অভিযোগ

     উজিরপুরের ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মস‍াতের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার ৮ নম্বর শিকারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে এক অসহায় পরিবারের ১ বছরের  ভিজিডি কার্ডের চাল  আত্মসাৎ এর অভিযোগ পাওয়াগেছে। 

    ২২ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের বরাবর  ‍এ অভিযোগ দায়ের করেন একই ওয়ার্ডের বাসিন্দা মোসা: উম্মে কুলসুম আক্তার পপি। 

    এছাড়া বরিশাল জেলা প্রশাসক, উপজেলার চেয়ারম্যান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, মহিলা বিষয়ক কর্মকর্তা, ৮ নম্বর শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উজিরপুর প্রেসক্লাবের সভাপতি সম্পাদক বরাবর  অনুলিপি  দিয়েছেন তিনি । অভিযুক্ত ইউপি সদস্য  নাম মো. বাচ্চু সরদার। ‍

    অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী উম্মে কুসুম আক্তার পপির কাছ থেকে এক বছর আগে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয় ইউপি সদস্য বাচ্চু সরদার । ছবি ও আইডি কার্ডের ফটোকপি নিয়ে  ২ বছর মেয়াদি মাসে ৩০ কেজি চালের ভিজিডি কার্ডের তালিকা দিয়ে এক বছর ধরে সরকারি চাল উঠিয়ে নেয় । 

    দুই মাস আগে একই ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসা. নুপুর আক্তারের স্বামী মো. সোহাগ হাওলাদারের কাছে যানতে পাারে উম্মে কুলসুম আক্তার পপি নামে ৪১ নম্বর একটি ভিজিডি কার্ডের চালের তালিকা রয়েছে এবং  মাসে ৩০ কেজি চাল উঠিয়ে ন্যায়। 

    এরপর ইউপি সদস্য বাচ্চু সরদারের কাছে গিয়ে কার্ড ফেরত  চায় এবং অনুরোধ করে। কার্ড ফের‍ত  না দিয়ে উল্টো  অশ্লীন ভাষায় গালাগালি করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত  হোসেন অভিযোগ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য তার দপ্তরে প্রেরণ করেন। অভিযুক্ত  ইউপি সদস্য বাচ্চু সরদার বলেন, অভিযোগের ব্যপারে কিছু জানিনা, আমি ঢাকায় আছি।  

    ‍এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. নজরুল মাঝি বলেন আমি অসুস্থ, অভিযোগের ব্যাপারে কিছুই জানা নেই ।

    ‍এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মর্কতা কাজী ইসরাত জাহান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ