ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।  মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। 

    এ সময় প্যারেড পরিদর্শনকালে বিএমপি কমিশনার অফিসার ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 

    এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার,  উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ