ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা

    বরিশালে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। ‍এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ৫৬। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২৮০ জন। 

    কমেছে সুস্থতার হারও। নতুন করে সুস্থতা লাভ করেছেন ৩৪ জন যেখানে আগের ২৪ ঘণ্টায় ‍এই সংখ্যা ছিল ৩৬। বিভাগে মোট সুস্থতার সংখ্যা ‍এখন ১৪ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। রোববার (২০ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২১ জন। 

    পটুয়াখালীতে নতুন শনাক্ত ৯, সুস্থ ৬ জন, ভোলায় শনাক্ত ৫, সুস্থ ৭ জন। এছাড়া পিরোজপুরে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের, বরগুনায় ১ ‍এবং ঝালকাঠিতে ৭ জনের দেহে করোনা ভাইরাসের ‍উপস্থিতি পাওয়া গেছে।  তবে পিরোজপুর, বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে কে‍উ সুস্থতা লাভ করেননি।  প্রসংগত, বরিশালে ‍এখন পর্যন্ত ২৯৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ