ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবি, পাঁচজনকে জীবিত উদ্ধার ,নিখোঁজ দুজন

     মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবি,  পাঁচজনকে জীবিত উদ্ধার ,নিখোঁজ দুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাবা ও ছেলে।

    রোববার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে রাজাপুর (রাস্তার মাথা) মাছঘাটসংলগ্ন এলাকার মেঘনা নদীতে পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি ডুবে যায়।


    এ ঘটনায় নিখোঁজরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদ এলাকার আসা গ্রামে বাসিন্দা রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরকার।

     

    এ বিষয়ে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম জানান, ট্রলারটি ভোলার মনপুরা থেকে মেহেন্দিগঞ্জ যাচ্ছিল। রাত ১টার দিকে উপজেলার রাজাপুর (রাস্তার মাথা) মাছঘাটসংলগ্ন এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারটি পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছেন ওই বাবা ও ছেলে।


    জেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।


    তিনি জানান, এ ঘটনায় পাঁচজন জীবিত উদ্ধার হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওয়ানা দিয়েছে। ওই ডুবুরি দল ঘটনাস্থলে আসলেই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানান তিনি।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ