ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • উজিরপুরে শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন 

    উজিরপুরে শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল সভাকক্ষে সম্পূর্ণ গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য ৫ জনকে নির্বাচিত করা হয়েছে। 

    অভিভাবক সদস্য হিসেবে  নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য  মো. শাহীন হাওলাদার, মো. দুলাল শেখ,উত্তম বাড়ৈ,বিমল বৈদ্য, মহিলা সংরক্ষিত সদস্য সুফিয়া বেগম। 

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন হাওলাদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরশিৎ বিশ্বাস , সাংবাদিক মো. জাহিদ হাসান রানা, বর্তমান স্কুল সভাপতি  দিলীপ রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কবির বেপারী, সাবেক সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে নবনির্বাচিত অভিভাবক সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ