ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মনপুরায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ 

    মনপুরায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে টানা চতুর্থবার বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হওয়ার পর শনিবার বিকেল সড়ে ৪ টায় প্রথম সফরে মনপুরায় এসে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। 

    এর আগে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

    এ সময় প্রধান অতিথি নবনির্বাচিত এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করছেন। 

    সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার নির্দেশের পাশাপাশি শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

    এছাড়াও এমপি জ্যাকব চরফ্যাসন-মনপুরার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।  

    কর্মীসভায় ও কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ