ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে অসহায় শীতার্তদের পাশে ব্যাংকার্স ক্লাব

    বরিশালে অসহায় শীতার্তদের পাশে ব্যাংকার্স ক্লাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরিব এবং অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল ব্যাংকার্স ক্লাব। সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা নগরীর বিভিন্ন স্থানে বসবাসকারী দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন।

    এরই মধ্যে গত কয়েকদিনে ক্লাবের পক্ষ থেকে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ব্যাংকার্স ক্লাব কর্মকর্তারা।

    এর ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় আরম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান, সোনালী ব্যাংক বরিশালের ডিজিএম ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি, বরিশালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ, বরিশালস্থ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ