ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) ও রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু দা) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

    উদ্বোধন শেষে উপাচার্য বিএনসিসি ও রোভার স্কাউটের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিএনসিসি ও রোভার স্কাউটের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। এখন থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে একদিন করে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এভাবে সবার ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে দেশ-বিদেশে পরিচিতি লাভ করবে এবং অচিরেই একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

    এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত একটি কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যেখানে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হবে।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার ২/লেফটেন্যান্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, নৌ শাখার পিইউও হোসনেয়ারা ডালিয়া ও রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক লিডার দিল আফরোজ খানম উপস্থিত ছিলেন।

    এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের ক্যাডেটসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ