ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • করোনায় ব্রাজিলে ৫ লাখ মানুষের মৃত্যু

    করোনায় ব্রাজিলে ৫ লাখ মানুষের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এ ভাইরাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিলের নাম।

    আসন্ন শীত ও টিকাদান কার্যক্রমের ধীরগতি দেশটির সার্বিক পরিস্থিতিতে আরও বেশি উদ্বেগের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। করোনা নিয়ন্ত্রণে বেশ অনীহা প্রকাশ করে চলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো; সামাজিক দূরত্বের মতো ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করছে না তার সরকার। এমন পরিস্থিতিতে দেশজুড়ে বাড়ছে সংক্রমণ।

    ব্রাজিলের স্বাস্থ্য ইনস্টিটিউট ফাইক্রুজ বলছে, করোনায় দেশের পরিস্থিতি 'সংকটপূর্ণ'। মাত্র ১৫ শতাংশ পূর্ণবয়স্ক মানুষেরা ভ্যাকসিনের আওতায় এসেছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব পড়ে ব্রাজিলেও। এরই মধ্যে করোনার ব্রাজিল ধরন ছড়িয়েছে অনেক দেশে।

    বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৯৭১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৭৪০ জনের।

    যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় এই দেশ মৃত্যু বিবেচনায় দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০০ জনের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ