ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গৌরনদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

    গৌরনদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে  সুজন প্যাদা (৩৫) নামে এক পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।  এ ব্যাপারে ভিকটিমের খালা বাদি হয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

    তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ি এলাকা থেকে মামলার আসামি পিতা সুজন প্যাদাকে গ্রেফতার করেছে।

    ভিকটিমের খালা অভিযোগ করে বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে গৌরনদী পৌরসভার সুন্দরদী গ্রামের সুজন প্যাদার স্ত্রী ও আমার বোন বাবা (বাপের) বাড়িতে বসবাস করে আসছে। ওই  বোনের সংসারে দুই মেয়ে ও এক  ছেলে সন্তান রয়েছে। নিজের (সুজন) ঘরে বসে  গত ২০ নভেম্বর  থেকে  ৫ জানুয়ারি পর্যন্ত  প্রায় রাতেই  জোরপূর্বক তার (সুজনের) তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা (আমার ভাগ্নি) (১৩)কে  ধর্ষণ করে ভগ্নিপতি সুজন প্যাদা। এরপর বিষয়টি ভাগ্নি আমাদেরকে জানালে ভগ্নিপতি সুজন প্যাদা গত ১০ জানুয়ারি ঢাকায় চলে যায়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. কামাল হোসেন জানান,  পিতা কর্তৃক নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে  ভিকটিমের খালা বাদি হয়ে অভিযুক্ত ভগ্নিপতি সুজন প্যাদাকে আসামি করে মঙ্গলবার ভোরে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

    তাৎক্ষনিক ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায়  মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি পিতা সুজন প্যাদাকে গ্রেফতার করা হয়েছ। গ্রেফতারকৃত পিতাকে  মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  ভিকটিমকে শেরে-‍ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ