ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ঘন কুয়াশায় পটুয়াখালীতে বাস দুর্ঘটনায় আহত ৩

    ঘন কুয়াশায় পটুয়াখালীতে বাস দুর্ঘটনায় আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের সঙ্গে রাজিব পরিবহনের ধাক্কায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১টা দিকে জেলার সদর উপজেলার বদরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

    পরিবহন দুটি ঢাকা থেকে ছেড়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনটি না দেখে সরাসরি এসে রাজিব পরিবহন পেছন দিক থেকে ধাক্কা দেয়। রাজিব পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও গ্রিন লাইন পরিবহনের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত যাত্রীদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    রাজিব পরিবহনের এক যাত্রী বলেন, ঢাকা থেকে রাজিব পরিবহন করে কুয়াকাটা যাচ্ছিলাম, তবে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের সঙ্গে পেছন থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। আমি গাড়ির ড্রাইভারের মুখে শুধু এটুকুই শুনেছি তিনি ইন্নালিল্লাহ বলে ডাক দিয়েছেন, এর মধ্যে বিকট শব্দ হয় আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে দ্রুত নেমে যাই। রাজিব পরিবহনের সামনে যারা ছিল তারা বেশি হতে হয়েছে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের কর্মীদের সংবাদ দিলে, তারাও এসে উদ্ধার অভিযান চালায়। তাদের গাড়িতেই আহতদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ