ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ফেব্রুয়ারি

    বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ফেব্রুয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। 

    সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক লস্কর নুরুল হক এই তফসিল ঘোষণা এবং একই সঙ্গে নির্বাচন উপ-পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। 

    তফসিল অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩০ জানুয়ারি দুপুর ১ থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। 

    ৩১ জানুয়ারি নির্বাচনে অংশ গ্রহনকারীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ৫ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

    নির্বাচন পরিচালনার জন্য আহ্বায়ক লস্কর নুরুল হক এবং সদস্য সচিব রফিকুল ইসলাম খোকন ছাড়াও সাইফুল ইসলাম মোল্লা, কাজী আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম পান্না, আর্শিব উদ্দিন শাওন, আতিকুর রহমান খান রাজু, আনোয়ার হোসেন বাচ্চু ও ফিরোজ আলম সিকদার দায়িত্ব পালন করবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ