ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় জেলা প্রশাসকের কম্বল বিতরণ

    ভোলায় জেলা প্রশাসকের কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতের তীব্রতা বেড়েছে। বেড়েছে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ। বিশেষ করে মেঘনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের কষ্ট অনেক বেশি। এসব মানুষের শীতের কষ্ট লাঘবে রাতের বেলা কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

    শনিবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘরে ঘরে গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়িবাঁধে থাকা নিম্নআয়ের মানুষের খোঁজখবর নেন।

    জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই শীতবস্ত্র নিয়ে ছুটে এসেছেন। এ বছর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৩ হাজার ৫০০ কম্বল দেওয়া হয়েছে।

    এসময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ