ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

প্রতারণার শতাধিক মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

প্রতারণার শতাধিক মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শতাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে বনানী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন