ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

    ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি। 

    শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।  ওই ছাত্রদল নেতার নাম নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। 

    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ বলেন,  নাজমুল মৃধা মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। আজ (শনিবার) ডান্ডাবেড়ি অবস্থা সে তার বাবার জানাজায় অংশ নেন।

    ছাত্রদল নেতা নাজমুল মৃধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবা দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন মৃধা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার দুপুর ৩টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    গত ২০ ডিসেম্বর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়। 

    বাবার জানাজায় অংশ গ্রহণের জন্য শনিবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত  সময় দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজা নামাজের সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ। 

    মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,  পাঁচ ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে তাঁর পায়ের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ