ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • উজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক 

    উজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে পরিবহনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

    গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের  সহকারী পরিচালক এনায়েত হোসেন। 

    আটকৃতরা হলো, বরিশাল সদর উপজেলার চর কাউয়া এলাকার সবুজ হাওলাদার (২৮), কুমিল্লা জেলার দৌলতপুর এলাকার বিপ্লব হোসেন ও কুমিল্লা সদরের জাহাঙ্গীর হোসেন (৪৮)। 

    পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশালগামী গুনগুন ট্রাভেলস (ঢাকা মেট্রো ব -১৫- ৮৭০৭) পরিবহনে অভিযান  চালায়। 

    এসময়  ৩ যাত্রীকে আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ১৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ