ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আওয়ামী লীগ গণমানুষের দল: বলরাম পোদ্দার

    আওয়ামী লীগ গণমানুষের দল: বলরাম পোদ্দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, রাজনীতি হচেছ মানুষের জন্য ও তাদের কল্যাণের জন্য। রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়। আগুন বোমা নিক্ষেপ করে ও রেললাইন উপড়ে ফেলে ঘুমন্ত নিরীহ যাত্রীদের হত্যা করা মানবাধিকারের চরম লংঘন।

     নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ১০০০ (এক হাজার) অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভালো মানের কম্বল বিতরণের সময় তিনি এ কথাগুলো বলেন।

    তিনি আরো বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরান্ত বাংলাদেশ। আওয়ামী লীগ গণমানুষের দল। মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সব সময় কাজ করে। 

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, পল্লী উন্নয়ন প্রচেষ্টার সাধারন সম্পাদক দিলীপ কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ