ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাড়ে ৭ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেলো ১৫ জন শ্রমিক! 

    সাড়ে ৭ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেলো ১৫ জন শ্রমিক! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে নদী পাড়ের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় দেওয়ার অপরাধে ১৫ জন শ্রমিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে। 

    ১৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৭লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান। 

    বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০  অনুসারে এ অর্থদন্ড দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।  

    জানাযায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদ্রাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটা অবস্থায় ২ টি ট্রলারসহ ১৫ জনকে আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত। আদালতের কার্যক্রম শেষ হয় রাত সাড়ে ১০টায়।  

    অর্থদন্ড প্রাপ্তরা হলেন, আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন(২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী(২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০),  মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল(৩৬), ইউনুচ (৫১), অজিয়র (৩৫)। এরা সবাই সাতক্ষীরা জেলার আশাসনি উপজেলার বাসিন্দা। 

    উল্লেখ্য তারা সবাই বাবুগঞ্জের ফাতেমা ব্রিক্সের শ্রমিক। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ