ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মুলাদীতে জমি বিরোধে দুজনকে পিটিয়ে আহত

    মুলাদীতে জমি বিরোধে দুজনকে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলামারী গ্রামে জমি বিরোধে নেছার উদ্দিন খান ও তার ছেলে সুমন খানকে পিটিয়ে গুরুতর আহত করছে একই এলাকার নাসির খান তার ছেলে সোহেল খান, রিমন হাওলাদার। 

    জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সোহেল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড, দাঁ ও দেশীয় অস্ত্রসস্ত্র¿ নিয়ে নেছার উদ্দিন খানের বাড়ী প্রবেশ পথ এবং তার জমিতে ঘর উত্তোলন করতে যায়।  এতে বাঁধা দিলে ক্ষিপ্ত সোহেল খান ও তার বাহিনী নেছার উদ্দিন খান ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। 

    এতে গুরুতর আহত হয় নেছার উদ্দিন খান ও সুমন খান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে 

    আহত নেছার উদ্দিন খানের মেয়ে পলি আক্তার জানান, সন্ত্রাসী সোহেল খান, নাসির খান, রিমন হাওলাদার সহ সন্ত্রাসীরা বাবা ও চাচাকে হত্যার উদ্দেশ্যে মারধর করছে এবং নগদ ১লাখ টাকা ও মালামাল  লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

     এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ